প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের সুলতান মেলায় শনিবার দুপুরে ষাঁড়ের লড়াই ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া শিশুস্বর্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকেলে সুলতান মঞ্চে সেমিনার অনুষ্ঠিত হয়। অধ্যাপক বিকাশ রায় রচিত ‘অসাম্প্রদায়িক সুলতান’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন আইনজীবী হেমায়েত উল্লাহ। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক আ. গাফফার খান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নির্বাচিত সদস্যদের শরীরচর্চা কসরত প্রদর্শনী, বাপ্পী স্মৃতি সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী ও জেলা শিল্পকলা একাডেমী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।