প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতান মেলার দ্বিতীয় দিন গতকাল শনিবার বেলা ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে গ্রামীণ ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান মানু। উৎসবের মধ্যে ছিল লাঠিখেলা, কুস্তি, হা-ডু-ডু, দাঁড়িয়াবাঁধা, তীর-ধনুক, ঘোড়ার গাড়ি দৌড়, গরুর দৌড়, লাঠি দৌড় প্রতিযোগিতা ইত্যাদি। বিকেলে সুলতান মঞ্চে নজরুল ইসলাম রচিত ‘শ্রমজীবী মানুষের শিল্পী এস এম সুলতান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও সুলতান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিহির কান্তি মজুমদার। এতে সভাপতিত্ব করেন মো. হেমায়েত হোসেন।