সুলতান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে সাত দিনব্যাপী এস এম সুলতান মেলার চতুর্থ দিনে গতকাল বুধবার ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতানমঞ্চ চত্বরে সকালে এ প্রতিযোগিতা হয়। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত চার গ্রুপে প্রায় এক হাজার শিশু প্রতিযোগিতায় অংশ নেয়। রংতুলির আঁচড়ে তারা রাঙিয়ে তোলে নিজ নিজ ক্যানভাস। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস প্রমুখ। ২১ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে।