সুলতান সালাউদ্দিন হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রিমান্ডে থাকা ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। ডিবি কার্যালয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাত ১০টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।