সুলতানকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই দারুস সালামের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সুলতানকে অভিনন্দন জানিয়েছেন। আজ মঙ্গলবার ওই দেশের জাতীয় দিবস। খবর ইউএনবির।ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদিন ওয়াদ্দাউল্লাহকে পাঠানো অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ও দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও গভীর হবে।পৃথক এক বার্তায় শেখ হাসিনা বলেন, দুই দেশের গভীর বন্ধুত্বের বন্ধন এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সুলতানের সুস্থ দেহ, সুখ, শান্তি ও দীর্ঘায়ু এবং ব্রুনাইয়ের বন্ধুপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।