সুলতানা কামালের হুমকিদাতাদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামালের বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১১ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁরা অনতিবিলম্বে হুমকিদাতাদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান।

গতকাল সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, আতাউর রহমান, লায়লা হাসান, ইনামুল হক, লাকী ইনাম, শিমূল ইউসুফ ও মান্নান হীরা এই বিবৃতি দেন। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গড়া বাংলাদেশে মুক্তিযোদ্ধা সুলতানা কামাল অন্যায়ের বিরুদ্ধে একজন আপসহীন মানুষ। সম্প্রতি এক টক শোতে হেফাজতে ইসলামের এক নেতার কথার সূত্রে ভাস্কর্য নিয়ে সুলতানা কামালের দেওয়া বক্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়।

এদিকে সুলতানা কামালকে হেফাজতে ইসলামের হুমকির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বিজ্ঞপ্তি।