প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর গ্রামের বাসিন্দা সুলতানা বেগমের কুলখানি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আমোদপুর জামে মসজিদে বাদ আসর মিলাদ মাহফিল, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সুলতানা বেগম বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত সোমবার রাতে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসানের মা।