সুলতানা বেগম চিকিৎসাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় আহত সুলতানা বেগম বেঁচে আছেন। প্রথম আলোর প্রথম পাতায় গতকাল বৃহস্পতিবার ‘মুঠোফোনে নিমগ্ন চালক, বাস খাদে, দুই যাত্রী নিহত’ শীর্ষক খবরে তাঁকে নিহত বলে উল্লেখ করা হয়। কিন্তু তাঁর পরিবার সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সুলতানার স্বামী আরিফ জামান মামুনও গত বুধবারের ওই দুর্ঘটনায় আহত হন। গ্রিনলাইন পরিবহনের একটি বাসযোগে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর বিসিক শিল্প এলাকায় গত বুধবার দুর্ঘটনার কবলে পড়েন ওই নবদম্পতি।পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে সুলতানা বেগমকে নিহত হিসেবে উল্লেখ করা হয়। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার এ ব্যাপারে বলেন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে সুলতানা নিহত হয়েছেন বলে প্রথমে তাঁর কাছে খবর আসে। সুলতানার বেঁচে থাকার বিষয়টি বুধবার রাতে তিনি জানতে পারেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।