সুলতানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২১তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার নড়াইলে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৌরসভার মাছিমদিয়া গ্রামে শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে কোরআনখানি, দোয়া মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়। শিশুস্বর্গে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম নাজিমউদ্দিন, এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অশোক কুমার শীল প্রমুখ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নড়াইল প্রতিনিধি|