সুলভ মূল্যে স্কুলের শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিশুদের আর ব্যাগের মধ্যে ৮-১০টি বই নিয়ে স্কুলে যেতে হবে না। সরকার সুলভ মূল্যে স্কুলের ছাত্রছাত্রীদের ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিন ধরনের এ ল্যাপটপের দাম ধরা হয়েছে ৩-১০ হাজার টাকা।’ গতকাল শনিবার ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ: লক্ষ্য ও অর্জন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ।