প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী গ্রামের সংবাদপত্র বিক্রেতা সুশান্ত চন্দ্র পণ্ডিত গুরুতর হূদেরাগে আক্রান্ত। তাঁর শরীরের একটি অংশ অচল হয়ে গেছে। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে উপজেলার বিভিন্ন স্থানে সংবাদপত্র বিক্রি করেন তিনি। আকস্মিক অসুস্থায় এখন তিনি শয্যাশায়ী। দরিদ্র পরিবারের সন্তান সুশান্ত অর্থাভাবে চিকিত্সা করাতে পারছেন না। পাঁচ সদস্যের পরিবার নিয়ে নিদারুণ অসহায় অবস্থায় আছেন। তাঁর দুই ছেলেমেয়ের পড়াশোনাও বন্ধের উপক্রম। চিকিত্সার জন্য সমাজের বিত্তবান লোকদের কাছে সহায়তার আবেদন করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব ১৬৮৮৬, অগ্রণী ব্যাংক, গফরগাঁও শাখা, ময়মনসিংহ। ময়মনসিংহ অফিস।