প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশাসন নিশ্চিত করতে হলে দুর্নীতি দমন করতে হবে। এ জন্য নতুন প্রজন্মসহ সবাইকে সচেতন হতে হবে। গতকাল রোববার বিকেলে কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বেলা ৩টা ৩০ মিনিটে নগরের পুলিশ সুপার কমপ্লেক্সের একটি রেস্তোরাঁয় ওই সভা হয়। কমিটির সভাপতি আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী, রোকেয়া বেগম শেফালী, শান্তিরঞ্জন ভৌমিক, শাহ মো. আলমগীর খান, পাপড়ি বসু, আবুল হাসানাত বাবুল ও মাহমুদা আক্তার। সভায় চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত জেলায় পরিচালিত ২৫টি সচেতনতামূলক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।