সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা এবং রাজনৈতিক দলের আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে হবে। নির্বাচনী আয়-ব্যয় সম্পর্কে জনগণকে সঠিক ধারণা দিতে হবে। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।বরিশালে অনুষ্ঠিত ‘রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।গতকাল বুধবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এ গোলটেবিল বৈঠক হয়। এতে বরিশালের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলের বিকল্প নেই। আর রাজনৈতিক দলের পূর্বশর্ত জনগণ ও ভোটার। বিষয়টি আমাদের দেশের রাজনীতিবিদেরা অনেক সময় ভুলে যান। ভোটের পরদিন থেকেই ভোটারের অধিকার শেষ বলে মনে করেন রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে আর কোনো সুসম্পর্ক রাখেন না তাঁরা।’সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুস। অন্যান্যের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য এ এইচ এম সালেহ আহম্মেদ, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, জেলা জাতীয় পার্টির সভাপতি মহসিন উল ইসলাম প্রমুখ।