সুশাসন প্রতিষ্ঠায় নবীন চিকিৎসকদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা ও চিকিৎসক হিসেবে নিবেদিতপ্রাণ হয়ে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন তরুণ চিকিৎসকেরা।
গতকাল মঙ্গলবার রাজধানীর মাতুয়াইলে আইসিএমএইচ ভবনে জনপ্রশাসনের আলোচিত কর্মকর্তা ডিপিডিসির সচিব মোহাম্মাদ মুনীর চৌধুরী তরুণ চিকিৎসকদের শপথবাক্য পাঠ করান।
এর আগে বিসিএস ৩৩তম ব্যাচের নবীন চিকিৎসকদের ফাউন্ডেশন কোর্সে ‘সুশাসন’, ‘পরিবেশ রক্ষা’ এবং ‘সিভিল সার্ভিসের ভূমিকা’র ওপর বক্তব্য দেন তিনি।
প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রসহ সরকারি অফিসে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মুনীর চৌধুরী বলেন, প্রলোভনের ঊর্ধ্বে থাকতে হবে, ন্যায়ের পথে অবিচল থাকতে হবে এবং সাহসী ভূমিকা নিয়ে মেধা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। জনগণের প্রতি সেবামুখী মনোভাব প্রদর্শন করে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসা গবেষণায় মনোনিবেশ করার ওপরও তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
অধিবেশন শেষে ডিপিডিসির সচিব মোহাম্মাদ মুনীর চৌধুরী নবীন ৪০ জন চিকিৎসককে শপথবাক্য পাঠ করান।