সুশাসনকে সার্কের লক্ষ্য নির্ধারণ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সার্কভুক্ত দেশগুলোর সহযোগিতার লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে উদ্যোগ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে সংস্থাটি।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আসন্ন শীর্ষ সম্মেলনের প্রাক্কালে টিআইবি একই আহ্বান জানিয়ে সার্কভুক্ত অন্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের কাছেও চিঠি পাঠিয়েছে।

গতকাল সোমবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সই করা চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর পাঠানো হয় গত ৫ নভেম্বর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রসচিবকেও এর অনুলিপি দেওয়া হয়। চিঠিতে নেপালে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা কর্মসূচি প্রণয়নকালে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।