সুশাসনের অঙ্গীকারের জন্য সার্ক নেতাদের টিআইবির ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য জবাবদিহি, স্বচ্ছতা, আইনের শাসন নিশ্চিত করা ও রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে জনসম্পৃক্ততা বাড়াতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের অঙ্গীকারকে ধন্যবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে দুর্নীতির বিরুদ্ধে সার্ক নেতাদের নীরবতায় বিস্ময় প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 
নেপালের কাঠমান্ডুতে শেষ হওয়ার ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে গতকাল শুক্রবার টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। প্রতিষ্ঠানটি মনে করে, অঙ্গীকার বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণ করা দরকার। কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে সার্ক সম্মেলন শেষ হয়। ঘোষণার ২৮ দফায় সার্কভুক্ত দেশের নেতারা সুশাসন নিশ্চিত করার এই অঙ্গীকার করেন। বিজ্ঞপ্তি।