প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, দেশে এখন সুশাসন আর আইনের শাসনের বড়ই অভাব। প্রতিদিন শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গতকাল বুধবার পাঁচ দিনের সফরে রংপুরে এসে নিজের বাড়ি ‘পল্লী নিবাসে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন এরশাদ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী জি এম কাদের, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাহানারা বেগম প্রমুখ।