সুশিক্ষার অভাবে তারেক ও কোকো দুর্নীতিবাজ হয়েছে: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশিক্ষার অভাবে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো দুর্নীতিবাজ হয়েছেন বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।গতকাল রোববার রাজধানীর রাম-সীতা মন্দিরে রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।কামরুল ইসলাম বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবেদনে তারেক মূল হোতা প্রমাণিত হলে অবশ্যই তাঁর বিচার হবে। এ ছাড়া মুফতি হান্নানের স্বীকারোক্তি অনুযায়ী তারেককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।’ আইন প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, ২০০১ সালের নির্বাচনের পর খালেদা জিয়ার নির্দেশে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছিল।আলোচনায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি গণেশ চন্দ্র ঘোষ। অন্যদের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।