প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টি (জাপা) দাবি করেছে, দেশের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ব্যক্তিরাও বলতে শুরু করেছেন, দুই নেত্রীর চেয়ে হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল ভালো ছিল। গতকাল শুক্রবার বিকেলে জাপার এক যৌথ সভায় দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এ দাবি করেন। আগামী ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জাতীয় যুব সংহতির সঙ্গে দলের যৌথ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। রুহুল আমিন হাওলাদার বলেন, বিগত ২২ বছরে দুটি দলের উন্নয়নবিমুখনীতি জনগণকে হতাশ করেছে। গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন। এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।