সুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটসদের বিকল্প নেই: ভূমিপ্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী বলেছেন, সুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটসদের বিকল্প নেই। তারাই আগামীর বাংলাদেশ গড়বে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় তিন দিনব্যাপী সপ্তম স্কাউটস সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।
আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ স্কাউট সমাবেশে উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
উপজেলা স্কাউটস সভাপতি ও আনোয়ারার ইউএনও মুফিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, উপজেলা স্কাউটস সম্পাদক মোহাম্মদ ওসমান গণি প্রমুখ। সোমবার সন্ধ্যায় মহাতাঁবু জলসা ও মঙ্গলবার সকালে পুরস্কার বিতরণ করা হবে।