সুষম শিক্ষাব্যবস্থার জন্য তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে প্রায়োগিক জ্ঞান দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেছেন, সুষম ও সমন্বিত শিক্ষাব্যবস্থার জন্য তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক জ্ঞান প্রয়োজন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শুরু থেকেই সেই কাজটি করে আসছে।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কে আজাদ এ কথা বলেন। গতকাল শনিবার ঢাকার অদূরে সাভারের আশুলিয়া মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়।এ কে আজাদ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে ১০টি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে মূল্যায়ন করে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে অন্যতম। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘আমাদের স্বপ্ন এই বিশ্ববিদ্যালয়কে দেশ-বিদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা।’সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান এবং প্রতিষ্ঠাতা উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম।অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের পদচারণে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল পিঠা উৎসব, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বনভোজন, সেলিব্রেটি শো, খেলাধুলা, র‌্যাফেল ড্র প্রভৃতি। বিজ্ঞপ্তি।