সুষমার সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আজ শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সৌজন্য সাক্ষাৎ করবেন।
সকাল সোয়া ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সাক্ষাৎ হবে বলে বিএনপির চেয়ারপারসনের প্রেস শাখার কর্মকর্তা শায়রুল কবির খান গতকাল রাতে প্রথম আলোকে জানিয়েছেন৷
তিন দিনের শুভেচ্ছা সফরে গত বুধবার রাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।