সোনারগাঁওয়ে খালেদা-সুষমার সৌজন্য সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ছবিটি আজ  রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ছবিটি আজ রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠকটি শুরু হয়।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও হোটেল সোনারগাঁওয়ে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সুষমার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা গওহর রিজভী ও মসিউর রহমান।
দিনের শুরুতে হোটেল সোনারগাঁওয়ে পৌঁছান সুষমা। এর আগে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন।
বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাত্ করার পর সুষমা বিরোধী দলের নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করবেন।
আজ দুপুরের দিকে সুষমা স্বরাজের ঢাকা ত্যাগ করার কথা।