সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই রোডম্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ দিয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতীর ভূমির উচ্ছেদকৃত স্থানে বনায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের কাছে আপনারা গিয়েছেন, আপনারা আপনাদের দাবির কথা বলেছেন আরও করবেন। মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই জঙ্গিদের মোকাবিলা করা যাচ্ছে। তাদের প্রতিহত করা যাচ্ছে। তাদের নির্মূল করার কাজটিও আমাদের চালাতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না।’

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজ্জাম্মেল হক, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।