সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়ে ডিসিকে প্রমোদ মানকিনের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টান সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়ি দখল এবং যাজকের ওপর হামলার ঘটনা সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।জানা গেছে, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট হিসেবে সংগঠনের প্যাডে চিঠিটি লিখেছেন প্রমোদ মানকিন। তাঁর প্রতিনিধি ডেভিট বৈদ্য গতকাল রোববার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের হাতে এই চিঠি হস্তান্তর করেন।চিঠিতে প্রতিমন্ত্রী ঘটনার সুষ্ঠু বিচার, সেন্ট মথুরানাথ এজি চার্চের সম্পত্তি উদ্ধার এবং বাবলু বিশ্বাসের বাড়ির জমি ও বাড়ির বিষয়টির সঠিক সমাধানের দাবি জানিয়েছেন।এ ছাড়া ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত কমিটি তদন্ত শুরু করেছে। গত ২৫ জুলাই গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ডিগল মিয়া শহরের খ্রিষ্টিয়ান পাড়ার বাসিন্দা বাবুল বিশ্বাসের বাড়ি দখল করে তাঁদের বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় ২ আগস্ট গোপালগঞ্জ থানায় দখলদারেরা এক ধর্মযাজকের ওপর হামলা করেন। পরদিন বাড়িটি বাবুল বিশ্বাসকে বুঝিয়ে দেয় পুলিশ।