সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে বলে প্রার্থীদের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বুধবার হাতিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ এ আশ্বাস দেন।
ইউপি নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েক দিনের সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈন উদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ এবং বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা বক্তব্য দেন।
জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ ইউপি নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের কঠোর মনোভাবের কথা উল্লেখ করেন।