প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহাব উদ্দিন ভূঁইয়া সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। গত বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল চৌরাস্তার গোল চত্বরের পশ্চিম পাশে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ দাবি জানান তিনি। শাহাব উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তাঁর সমর্থকেরা পথসভার আয়োজন করলে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে একই স্থানে পথসভা ডাকা হয়। সুষ্ঠু নির্বাচন ও নির্বাচনী পরিবেশ শান্ত রাখার স্বার্থে তিনি নিজের পথসভাগুলো বাতিল করতে বাধ্য হচ্ছেন। শাহাব উদ্দিন আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে যিনি বিজয়ী হবেন, তাঁকে তিনি অভিনন্দন জানাবেন। কিন্তু নির্বাচনে কারচুপি ও ভোটকেন্দ্রে লুটপাট করা হলে তা কেউ মেনে নেবে না।