সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর নির্দেশনা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় প্রতীকে নির্বাচন হলে কেউ জিতে যাবে, এটি ভাবার কোনো কারণ নেই।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের কঠোর নির্দেশনা রয়েছে। এ ক্ষেত্রে কেউ যদি জোর খাটাতে চায়, কিংবা গোলযোগ সৃষ্টি করে, তাহলে নির্বাচন কমিশন থেকে নিয়োগ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কোনো অনিয়ম হতে দেব না। সবার ভোট সবাই দেবে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন।’