সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দাবি করেছে, আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা ধারাবাহিকভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্লজ্জভাবে সরকারদলীয় প্রার্থীদের পক্ষে অবস্থান করছে। টাকার খেলা, হুমকিধমকি, সহিংসতার মধ্যেই সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গতকাল রোববার সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা ততই আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতায় মেতে উঠেছেন। সরকারদলীয় সন্ত্রাসীরা কোথাও হামলা করছে, কোথাও বাধা দিচ্ছে। প্রশাসন সরকারদলীয় প্রার্থীদের ভোট দেওয়ার জন্য প্রচার চালাচ্ছে। এভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা হয়েছে।
বিবৃতিতে ঢাকা উত্তর ও দক্ষিণে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত মেয়র প্রার্থী যথাক্রমে আবদুল্লাহ আল ক্বাফী ও বজলুর রশীদ ফিরোজকে নির্বাচিত করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।