সুষ্ঠু নির্বাচনের মডেল: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বড় ধরনের মারামারি, হানাহানি ও রক্তপাতহীন সিটি করপোরেশন নির্বাচন বিশ্বের সুষ্ঠু নির্বাচনের একটি মডেল হয়েছে। বিএনপি নির্বাচনকে বিতর্কিত ও ভন্ডুল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে যৌক্তিক কোনো ইস্যু ছাড়াই সরে দাঁড়িয়ে প্রমাণ করেছে, নির্বাচন বর্জন তাদের পূর্ব পরিকল্পিত। তাদের ষড়যন্ত্র জনগণ ভন্ডুল করে দিয়েছে।
সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন।