সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শ্রমিকনেতা নুরুল ইসলাম ও তাঁর একমাত্র ছেলে ইসলাম তমোহর হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার পক্ষে গণসংহতি প্রকাশে আজ শুক্রবার মানববন্ধনের আয়োজন করা হয়েছে।লালমাটিয়ার স্বপ্নপুরী হাউজিং কমপ্লেক্স চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিশেষ অতিথি থাকবেন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এতে নুরুল ইসলামের পরিবারের সদস্য, রাজনীতিবিদসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেবেন। ২০০৮ সালের ৩ ডিসেম্বর গণতন্ত্রী পার্টির তৎকালীন সভাপতি নুরুল ইসলাম ও তাঁর একমাত্র ছেলে ইসলাম তমোহর লালমাটিয়ার বাড়িতে এক বিস্ফোরণে দগ্ধ হন। তমোহর ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত নুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ৪ ডিসেম্বর মারা যান।