প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের দাবিতে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন হয়েছে। রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হাসিবুর রহমান বরকত এই সংবাদ সম্মেলন করেন। পাট্টা বাজারে নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসিবুর বলেন, তাঁকে ঠেকানোর জন্য থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁর পুরুষ কর্মীর পাশাপাশি নারী কর্মীদেরও মারধর করছেনআওয়ামী লীগের প্রার্থী আবদুর রব বিশ্বাসের কর্মী-সমর্থকেরা। তবে আবদুর রব বিশ্বাস বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে বিদ্রোহী প্রার্থী এসব অভিযোগ করছেন।