সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা বিএনপি প্রার্থীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ও মেয়র এনামুল হক নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এনামুল হক বলেন, গত উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছিল। তিনি নিজেও আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন। ওই নির্বাচনে অনেক ভোটার বাড়ি থেকেই বের হতে পারেননি। যেসব ভোটার কেন্দ্রে এসেছিলেন, তাঁদের অনেককে লাঠিপেটা করে তাড়িয়ে দিয়েছিল পুলিশ। এবার পৌর নির্বাচনেও আগের ঘটনার পুনর্মঞ্চায়ন হতে পারে। সে ক্ষেত্রে বিএনপির নেতা-কর্মী ও ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।