সুষ্ঠু ভোট নিয়ে তিন মেয়র প্রার্থীর শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার নির্বাচন আজ। নির্বাচনে মেয়রের পদে অংশ নেওয়া চার প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর আশঙ্কা, নির্বাচন সুষ্ঠু হবে না। সে জন্য তাঁরা সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। গত ৩০ ডিসেম্বর শহরের পবহাটি মোড়ে নির্বাচন নিয়ে সহিংসতায় যুবলীগের তিন কর্মী খুন হলে ১৩ জানুয়ারির নির্বাচন স্থগিত হয়ে যায়।জেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রোকনুজ্জামান দাবি করেছেন, সেনাবাহিনী না থাকলেও বর্ডার গার্ড বাংলাদেশ টহলে থাকছে। এ ছাড়া বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকছেন নির্বাচনী এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। তিনি দাবি করেন, প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, তাতে ভোট কারচুপি বা সহিংসতার কোনো সুযোগ নেই।বিএনপির সমর্থিত প্রার্থী আক্তারুজ্জামান জানান, বর্তমান সরকারি দল আওয়ামী লীগ বিভক্ত হয়ে ঝিনাইদহ পৌরসভার নির্বাচনী পরিবেশ নষ্ট করেছে। তাদের অভ্যন্তরীণ কোন্দলে খুন হয় যুবলীগের তিন কর্মী, যার কারণে নির্বাচন কমিশন ১৩ জানুয়ারির নির্বাচন স্থগিত ঘোষণা করে। এরপর ১৩ মার্চ পুনরায় নির্বাচনের তারিখ নির্দ্ধারিত হলেও নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে তাঁর ভাইসহ বেশ কয়েকজন কর্মীকে মারপিট করেছে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। ফলে নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা জোরালো হয়েছে।একই ভাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক ১১ মার্চ সন্ধ্যায় ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী সাইদুল করিমের সমর্থকেরা তাঁর কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন। আর মিথ্যা প্রচার করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।জামায়াতে ইসলামীর প্রার্থী ইসমাইল হুসাইন দাবি করেছেন, নির্বাচনে গোপন ষড়যন্ত্র থাকতে পারে। তিনিও আশঙ্কা করেন, নির্বাচন সুষ্ঠু হবে না।অপর প্রার্থী সাইদুল করিম মিন্টু শনিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ভোট সুষ্ঠু হবে। তবে তাঁর অভিযোগ, চারদলীয় প্রার্থী ভোট কেনার চেষ্টা করছে। অন্য প্রার্থীরা ভোট সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করছেন, এটা ঠিক নয় বলে তিনি দাবি করেন। মিন্টু দাবি করেন, তাঁর কর্মীরা কোনো প্রার্থীর কর্মী বা সমর্থকদের হুমকি দেননি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, ইতিপূর্বে সহিংসতার কারণে এই পৌরসভার ভোট স্থগিত হয়ে যায়। সেই বিষয়টি মাথায় রেখে তাঁরা তৎ পর রয়েছেন। আজ সহিংসতা হবে না বলে তিনি আশা করেন।নির্বাচনে মেয়র পদের জন্য আওয়ামী লীগের সমর্থিত সাইদুল করিম জাহাজ প্রতীক, আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল খালেক আনারস, বিএনপির সমর্থিত আক্তারুজ্জামান দোয়াত-কলম ও জামায়াতসমর্থিত ইসমাইল হুসাইন টেলিফোন প্রতীক নিয়ে লড়ছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আছেন ১৬ জন।