সুষ্ঠুভাবে নিয়োগ সম্পন্নে সহযোগিতা চায় মাউশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নিয়োগ-প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। গত সোমবার অধিদপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, অধিদপ্তরের আওতায় প্রায় এক হাজার ৯০০ কর্মচারী নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে চলছে। ক্ষুদ্র স্বার্থের বশবর্তী হয়ে একটি স্বার্থান্বেষী মহল এই নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) মো. শফিকুল ইসলাম সিদ্দিকীর স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়, স্বচ্ছ ও সুন্দরভাবে চলমান নিয়োগ-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চললে সবাই ভালো কাজে উৎসাহ হারিয়ে ফেলবেন। বিজ্ঞপ্তি।