সুস্থ গরু-ছাগলের মাংস খেতে ঝুঁকি নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুস্থ গরু-ছাগলের মাংস খাওয়া বা দুধ পানে কোনো ঝুঁকি নেই। দেশের কয়েকটি স্থানে গবাদিপশু অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হলেও পরিস্থিতি এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। এ রোগে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গতকাল রোববার প্রাণিসম্পদ অধিদপ্তর এ কথা জানিয়েছে। খবর বাসসের। এক তথ্য বিবরণীতে বলা হয়, সম্প্রতি দেশে আটটি জেলার কয়েকটি স্থানে কিছু গবাদিপশু অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়। এই আক্রান্ত গরুর সংখ্যা ৪৮টি এবং ছাগলের সংখ্যা ৫৬টি। ইতিমধ্যে এসব আক্রান্ত এলাকায় টিকা দেওয়া হয়েছে এবং অন্যান্য এলাকায়ও টিকা দেওয়া হচ্ছে।