সুস্থ থাকতে হলে রাগ কমাতে হবে বয়স্ক মানুষদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স্ক মানুষকে সুস্থ থাকতে হলে নিজের রাগ কমাতে হবে। মুক্ত থাকতে হবে মানসিকভাবে। চেষ্টা করতে হবে চুপচাপ থাকার। পরিমাণমতো খেতে হবে শাকসবজি ও মাছ-মাংস।
গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ডা. শুভাগত চৌধুরী রচিত বয়স্কদের স্বাস্থ্য গ্রন্থের ওপর আলোচনায় এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসক এম আর খান। ‘বয়স্বী কল্যাণ সমিতি’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বয়স্বী কল্যাণ সমিতির সভাপতি সেলিনা আখতারের সভাপতিত্বে সভায় বারডেম হাসপাতালের মহাপরিচালক নাজমুন নাহার, মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক আজিজুল কাহ্হার, সাংবাদিক অজয় দাসগুপ্ত প্রমুখ বক্তব্য দেন।