প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গৌরাঙ্গ মণ্ডল (৮০) মস্তিষ্কের সমস্যায় আক্রান্ত হলে উন্নত চিকির্যাসার জন্য ছেলেকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন গত মঙ্গলবার। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এএমআরআই হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল শুক্রবার ভোরে ওই হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটলে আরও রোগীর সঙ্গে তিনিও প্রাণ হারান।গৌরাঙ্গের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কানাইনগর গ্রামে। তাঁর ভাতিজা জ্যোতিষ মণ্ডল জানান, তাঁর চাচা মস্তিষ্কের সমস্যার কারণে গত মঙ্গলবার ছেলে বিদ্যাসাগর মণ্ডল ও ভাগনে রক্ষিত মণ্ডলের সঙ্গে কলকাতায় যান।