সুস্থ হতে সময় লাগবে ব্লগার আসিফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণে বেঁচে গেলেও সেরে উঠতে সময় লাগবে ব্লগার আসিফ মহিউদ্দীনের। গত সোমবার রাতে উত্তরায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হন এই ব্লগার। তাঁর ঘাড়ে দুটি, কাঁধে দুটি, পিঠে দুটি ও তলপেটের নিচে একটি ছুরিকাঘাত করা হয়েছে।এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আসিফ মহিউদ্দীন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। তবে পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কারা, কেন এ ঘটনা ঘটাল তাও জানা যায়নি।পেশাগত জীবনে আসিফ একটি বেসরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার প্রকৌশলী। উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় আসিফ বলেছেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে রিকশায় বাসা থেকে কর্মস্থলের ফটকে নেমে রিকশা ভাড়া দেওয়ার সময় তাঁর ওপর হামলা হয়। তিন যুবক চাপাতি ও ছুরি নিয়ে এ হামলা চালায়। হামলাকারীরা মুখ ঢেকে রাখায় ও তাঁর চশমা ছুঁড়ে ফেলায় তিনি কাউকেই চিনতে পারেননি।উত্তরা পশ্চিম থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, হামলাকারীরা আসিফের পরিচিত হতে পারে। হামলাকারীরা মুখোশ পরিহিত ছিল। তা ছাড়া তাঁর বিশেষ কিছু খোয়াও যায়নি।