সুস্থ হয়ে ওরা ফিরে গেল বনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরা বনেরই পশু-পাখি ছিল। খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে মানুষের লোভ আর রোষানলে পড়ে আহতাবস্থায় এদের ঠাঁই হয়েছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত সিতেশ রঞ্জন দেবের বন্য পশু-পাখি সেবাশ্রমে। দীর্ঘ চিকিৎসার পর ওরা সুস্থ হয়ে ওঠে। গতকাল মঙ্গলবার দুপুরে ওরা ফিরে গেল বনে—লাউয়াছড়া জাতীয় উদ্যানে।এসব পশু-পাখির মধ্যে রয়েছে একটি অজগর, একটি মেছো বাঘ, তিনটি লক্ষ্মীপেঁচা, দুটি বনমোরগ, একটি নিশিবক ও একটি বেগুনি কালেম।লাউয়াছড়া জাতীয় উদ্যানের শ্রীমঙ্গল অংশে জাগছড়া চা-বাগান প্রান্তে প্রাণীগুলো অবমুক্ত করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ।