প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আবদুল হালিম মিয়া কলেজের সূচনা সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। উজানচর ইউনিয়নে কলেজের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। কলেজের প্রতিষ্ঠাতা পরিচালনা কমিটির সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে কমিটির অন্যতম সদস্য ফকীর মো. নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি রেজাউল হাসান ইদ্রিস প্রমুখ। গত বছরের শেষ দিকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম মিয়ার নামে কলেজ চালুর ঘোষণা দেওয়া হয়। সভা শেষে বিষয়ভিত্তিক শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেন কলেজ পরিচালনা কমিটি ও আমন্ত্রিত অতিথিরা।