সূর্য সেন হলের পুনর্মিলনী স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় মহাসেনের আঘাত হানার আশঙ্কায় সৃষ্ট পরিস্থিতিতে কাল ১৭ মে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠেয় মাস্টারদা সূর্য সেন হলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। গতকাল বুধবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।
গতকাল পৃথক এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, দুর্যোগ ব্যস্থাপনা অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে লোক নিয়োগের জন্য ১৭ মে শুক্রবার অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা একই কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ যথাসময়ে প্রার্থীদের জানানো হবে।