ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির একটি ওয়েবসাইট উদ্বোধন করেন। হল প্রাধ্যক্ষ ও উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সিনিয়র সচিব (পানিসম্পদ) জাফর আহমেদ খান, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নূর আলী ও সূর্য সেন হলের সাবেক ভিপি সিরাজুম মুনীর। সভায় আগামী বছরের ২৮ জানুয়ারি শনিবার বর্ণাঢ্যভাবে সূর্য সেন হলের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসস।