সূর্য সেনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টার দা সূর্য সেনের ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেছেন, মুক্তিকামী বাঙালির স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে সূর্য সেন একজন পথপ্রদর্শক। তাঁর আদর্শের পথে নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মাস্টার দা সূর্য সেন হলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। হলের প্রাধ্যক্ষ তপন কুমার নাথের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন শাহ আমানত হলের প্রাধ্যক্ষ মো. কলিম উদ্দিন ভূঞা, রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, সূর্য সেন হলের আবাসিক শিক্ষক জরিনা আখতার ও ছাত্রী আফরোজা হক প্রমুখ।