প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নামে একটি সড়কের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। শহরের লালদীঘি পাড় সড়কটি হবে সূর্য সেন স্কয়ার। একুশের প্রথম কবিতার রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী স্মরণে সিটি করপোরেশনের গণগ্রন্থাগারের নামকরণ করা হবে। গতকাল বুধবার আন্দরকিল্লার নগর ভবনে করপোরেশনের ৫৫তম সাধারণ সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম।