সূর্যকে কুপি দেখিয়ে কোনো লাভ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছে। এ দলকে আন্দোলনের ভয় দেখানোর অর্থ সূর্যকে কুপি বা কেরোসিনের প্রদীপ দেখানো। এতে কোনো লাভ নেই।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপির আন্দোলনের হুমকির জবাবে গত শুক্রবার দুপুরে ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে শ্রমমন্ত্রী এসব কথা বলেন। ‘ফরিদপুরের সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে চেক/নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে ৩৩টি প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে নগদ টাকা, চেকসহ নয় লাখ টাকা বিতরণ করা হয়।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মে. আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার প্রমুখ।