সূর্যমণি গণহত্যা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গতকাল মঙ্গলবার সূর্যমণি গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ পরিবারের পক্ষ থেকে সূর্যমণি গ্রামের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, স্মরণসভা ও শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সূর্যমণি বধ্যভূমি সুরক্ষা কমিটির সভাপতি পরিমল চন্দ্র হালদারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সুনীল মিত্র, শহীদ পরিবারের সদস্য টিকেন মাঝি, সমীর হালদার, পলাশ হালদার, বিকাশ হালদার, সীমা রানী হালদার প্রমুখ। ১৯৭১ সালে ৬ অক্টোবর রাতে স্থানীয় রাজাকার বাহিনী উপজেলার সূর্যমণি গ্রামের ওয়াপদা বেড়িবাঁধে ২৪ জন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করা হয়।