সূর্যাস্তের আগেই সড়ক মেরামত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গতকাল রোববার সূর্যাস্তের মধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোর অংশ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির উপদেষ্টা নাটোর-৩ আসনের সাংসদ জুনায়েদ আহম্মেদ পলক নাটোর সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে এই নির্দেশ দেন।গতকাল দুপুরে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে কমিটির সভায় সাংসদ জুনায়েদ বলেন, সওজ কর্তৃপক্ষ এই সভা থেকে বের হয়ে সূর্যাস্তের মধ্যে মহাসড়কের খানাখন্দ অস্থায়ীভাবে মেরামত ও সন্ধ্যায় মেরামতের অগ্রগতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করবে। সভায় উপস্থিত নাটোর সওজের সহকারী প্রকৌশলী হারেছ উদ্দিন মেরামতকাজ করার প্রতিশ্রুতি দেন। গতকাল সন্ধ্যায় সওজের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, মেরামতের কাজ শুরু করা হয়েছে।