সূর্যের হাসি ক্লিনিকে অ্যাম্বু্বুলেন্স দিয়েছে কাফকো
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সূর্যের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে কর্ণফুলী সার কারখানা কোম্পানি (কাফকো)। গতকাল সোমবার বিকেলে এটি হস্তান্তর করা হয়।অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে এক সভা কাফকো মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাফকোর প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কাফকোর প্রধান পরিচালন কর্মকর্তা শফি আহমদ, প্রধান নির্বাহী কর্মকর্তার উপদেষ্টা মো. খায়রুল আলম আজাদ, জিএম প্রকিউরমেন্ট মো. মাহ্বুব-উল-আলম, ডিজিএম (প্রশাসন) জাওয়াদুল হক, প্রধান চিকিৎসা কর্মকর্তা রূপক নন্দী, এফডিএসআরের পক্ষ থেকে প্রকল্প পরিচালক শেখ নজরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক (মেডিকেল) শামসুদ্দীন আহমদ, প্রকল্প ব্যবস্থাপক (কর্মসূচি) অসীম কুমার দত্ত, ক্রয় ও সামগ্রী বিশেষজ্ঞ জাভেদুল আনোয়ার খান, সূর্যের হাসি ক্লিনিকের পরিতোষ দাশ, অশোক কুমার চৌধুরী, ম্যানেজার হারাধন বোল, ক্লিনিকের ভূমিদাতা নুরুল ইসলাম চৌধুরী ও স্থানীয় সাংবাদিকেরা। কাফকোর কর্মকর্তারা জানান, সূর্যের হাসি ক্লিনিক ছাড়াও আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রে একটি অ্যাম্বুুলেন্স দেওয়া হবে।