সৃজনশীল কর্মের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার থেকে তিন দিনব্যাপী সৃজনশীল কর্ম প্রদর্শনী উৎসব শুরু হয়েছে। এতে বিদ্যালয়টির তিন শতাধিক শিক্ষার্থী কবিতা, ছড়া, গল্প, অনুগল্প, চিত্রকর্মসহ বিভিন্ন বিষয় প্রদর্শন করছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের ময়মনসিংহ-নেত্রকোনা ইউনিটের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল বেলা পৌনে ১১টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাছিমা আক্তার এর উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকর্তা রবিউল ইসলামসহ কয়েকজন। কাল সোমবার সমাপনী দিনে নির্বাচিত সৃজনশীল কর্মকে পুরস্কৃত করা হবে।